শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

অপরাধ করলে জেলে যেতে হবে : বিট পুলিশিং সমাবেশে ওসি ফজলুল হক

নিজস্ব প্রতিবেদক :

চন্দ্রগঞ্জ থানা এলাকায় যারা চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধে জড়িত তারা একেবারে ভালো হয়ে যেতে হবে, নয়তো আমার থানা এলাকা ছেড়ে চলে যেতে। কিন্তু অপরাধ করে কেউ চন্দ্রগঞ্জ থানা এলাকায় থাকতে পারবে না, থাকলে তাদেরকে অবশ্যই জেলহাজতে যেতে হবে।
লক্ষ্মীপুরের কুশাখালীতে বিট পুলিশিং কর্মসূচির আওতায় করণীয় শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে ওই ইউনিয়নের ৯নং বিটের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সোশ্যাল মিডিয়ায় গুজব রটানো, মিথ্যা অপপ্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ’
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন, দাশেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মফিজ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বাজারের ব্যবসায়ীসহ জনসাধারণ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০