রবিবার ২৬শে জুলাই, ২০২৬ ইং ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বিএনপির সমাবেশ পণ্ড, নেতাকর্মীদের রক্ষা করতে গিয়ে আহত ইশরাক

আকাশবার্তা ডেস্ক :

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় বিএনপির সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির এই সমাবেশ চলছিল। বেলা ১২টার দিকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য শেষ হওয়ার পরপরই পুলিশ এসে সমাবেশকারীদের সড়ক থেকে তুলে দেয়।

সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের যৌথ উদ্যোগে সমাবেশ শুরু হয়। সমাবেশ যখন শেষ পর্যায়ে, তখন কদম ফোয়ার দিক থেকে পুলিশ একযোগে সমাবেশের দিকে এগোতে থাকে।

ফুটপাতের উপর সমাবেশ মঞ্চের সামনে এসে বক্তৃতা বন্ধ করতে বলেই লাঠিপেটা শুরু করে পুলিশ সদস্যরা। নেতা-কর্মীরা তখন তোপখানা রোড, জাতীয় প্রেস ক্লাবের ফটক ডিঙিয়ে পালাতে থাকে। তখন বিএনপিকর্মীরাও ইট ছুড়তে থাকে।

নেতাদের কাউকে কাউকে জাতীয় প্রেস ক্লাবের দেয়ালের ফাঁক দিয়ে ভেতরে আশ্রয় নিতে দেখা যায়।

লাঠিপেটায় নাজিম উদ্দিন আলম, আবদুস সালাম আজাদসহ শতাধিক নেতা-কর্মী আহত হন বলে বিএনপি নেতারা দাবি করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম প্রেস ক্লাবের ভেতরে আশ্রয় নেন। সড়কে যান চলাচল স্বাভাবিক হলে বেলা ১২টা ৫০ মিনিটে তারা বেরিয়ে আসেন।

ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে, দক্ষিণের কাজী আবুল বাশার এবং উত্তরের আবদুল আলীম নকীর পরিচালনায় সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ডজন খানেক নেতা বক্তব্য রাখেন।

এদিকে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।

তিনি বলেন, কোনো কারণ ছাড়াই পুলিশ বিএনপির সমাবেশে অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় সিনিয়র নেতাসহ অনেকে আহত হয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, শান্তিপূর্ণ সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

তিনি বলেন, নেতাকর্মীদের রক্ষা করতে গিয়ে পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন ইশরাক হোসেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১