মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মিয়ানমারে রাতে ধরপাকড়, দেশজুড়ে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকরকে ক্ষমতাচ্যুত করে সামরিক শাসন জারির প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে রাজপথে বিক্ষোভ-সমাবেশ করে যাচ্ছে দেশটির সাধারণ মানুষ। এবার বিক্ষোভকে কেন্দ্র করে রাতভর অভিযান চালিয়ে সাধারন লোকজনকে আটক করছে কর্তৃপক্ষ। খবর মিয়ানমার নাউ।

রাতে অভিযান চালিয়ে নাগরিকদের আটকের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। বেশ কিছু ছবি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, নিরাপত্তা বাহিনী আসার বিষয়ে সতর্ক করতে শহরের লোকজন একত্রিত হয়ে নিজেদের এলাকায় টহল দিচ্ছে। এছাড়া হাড়ি-পাতিল বাজিয়ে নিরাপত্তা বাহিনীর আগমন সম্পর্কে প্রতিবেশীদের সতর্ক করছেন তারা।

সেনাবাহিনীর ক্রমাগত ধরপাকড়ের ঘটনায় স্থানীয় লোকজনের রাত কাটছে নির্ঘুম। দেশের বিভিন্ন স্থানে বেসামরিক লোকজনের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। সামরিক সরকারের বিরোধিতা করার এমন প্রমাণ পাওয়া গেলেই গ্রেপ্তার করা হচ্ছে। তবে এমন দুঃসময়ে লোকজন একে অন্যকে সহযোগিতা করে যাচ্ছেন।

শহরের লোকজন একত্রিত হয়ে নিজেদের এলাকায় টহল দিচ্ছে

দেশের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের বেশ কিছু বিডিও ফুটেজে দেখা গেছে, লোকজন নিরাপত্তা বাহিনীর গাড়ির শব্দ শুনতে পেয়েই একে অন্যকে সতর্ক করে দিচ্ছেন।

এদিকে রোববার (১৪ ফেব্রুয়ারি) বিক্ষোভকারীরা মিয়ানমার সেনাবাহিনীর কতৃত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর পন্য বয়কটের ডাক দিয়েছে।

সেনাবাহিনীর পন্য বয়কটের ডাক

গত ১ ফেব্রুয়ারি দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর থেকেই সেনা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে দেশটির সাধারন মানুষ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) এক ঘোষণার মাধ্যমে বিক্ষোভ প্রচারণার বিশিষ্ট সাত আয়োজকের ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা জানায় সেনাবাহিনী।

বিক্ষোভ শুরু থেকে সাড়ে তিন শতাধিকের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে

এর আগের দিন (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, বিক্ষোভ শুরুর পর থেকে সাড়ে তিন শতাধিকের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০