সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

প্রতিদিন অন্তত ২ লাখ মানুষ টিকা গ্রহণ করছেন : স্বাস্থ্যমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

করোনা ভাইরাস মোকাবিলায় চলমান টিকাদান কর্মসূচিতে প্রতিদিন অন্তত দুই লাখ মানুষ টিকা গ্রহণ করছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সেই সাথে তিনি সন্দেহ পোষণ না করে সবাইকে করোনা টিকা গ্রহণের আহ্বান করে বলেন, এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

রোববার (১৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় করোনা ডেডিকেটেড ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন।

তিনি টিকার ব্যাপারে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না করে গণমাধ্যম কর্মীদেরও এই টিকা গ্রহণ করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে অনেক সচেতনতা এসেছে। প্রতিদিন অন্তত দুই লাখ মানুষ টিকা গ্রহণ করছেন।

এই টিকার মাধ্যমেই বাংলাদেশ করোনমুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান এ সময় শহরের পুরান কোর্ট এলাকায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জন্য নির্মাণের পর তিন বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ভবনকে আধুনিক হাসপাতাল করার দাবি জানান।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেহেতু ভবনটি আইন মন্ত্রণালয়ের অধীনে রয়েছে, তাই এ ব্যাপারে যথা শিগগির এই মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করা হবে। আইন মন্ত্রণালয় তাদের পরিত্যক্ত ভবনটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করতে সম্মত হলে সেখানে দ্রুত হৃদরোগ চিকিৎসার হাসপাতাল করা হবে বলে সবাইকে আশ্বস্ত করেন তিনি।

স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ ও ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে, স্বাস্থ্যমন্ত্রী নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চ (কিমস কেয়ার)-এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930