বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মাসের পর মাস নিজ মেয়েকে যৌন হয়রানি, পিতা গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

নিজ শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পিতা মো. হোসেন (৩০) ওই গ্রামের মৃত সফি উল্যার ছেলে।

এ ব্যাপারে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগী শিশুটির মা রিনা (২৮) বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

এজাহারে জানা যায়, নিজের ১০ বছরের শিশুকন্যাকে মাসের পর মাস যৌন হয়রানি করে আসছিল পিতা মো. হোসেন। আমার স্বামীর নোয়াখালীতে ভাঙ্গারী ব্যবসা থাকার কারণে আমরা সবাই পরিবার নিয়ে অনন্তপুর টিভি সেন্টার সংলগ্ন স্থানে ভাড়া থাকি।

গত কয়েকমাস যাবত নিজের মেয়েকে বিভিন্নভাবে শারীরিক যৌন হয়রানি করে আসছিল পিতা মো. হোসেন। এরপর তার হাত থেকে বাঁচার জন্য মেয়েকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিই ৪ মাস আগে।

গত ১৭ ফেব্রুয়ারী বিকেলে আমরা ওই বাড়িতে বেড়াতে গেলে সেখানে আবারও মেয়ের শরীরে হাত দেয় ওর বাবা। এসময় তার মেয়ের চিৎকারে পাশের ঘর থেকে ছুটে আসেন তিনি।

মেয়েকে নিজ হেফাজতে নিতে চাইলে পিতা মো. হোসেন মেয়েকে জোর করে নিয়ে যেতে চায় নোয়াখালীর ভাড়া বাসায়। সবার পরামর্শে মেয়ের জীবন রক্ষার্থে থানায় অভিযোগ দায়ের করি।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, নিজের মেয়েকে বিভিন্ন সময় যৌন হয়রানি করে আসছিল অভিযুক্ত পিতা। ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার পরই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রোববার দুপুরে অভিযুক্ত ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১