মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আজ শহরের সবকিছু খোলা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ; কারণটা কী? জানালেন জাফরুল্লাহ

আকাশবার্তা ডেস্ক :

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সরকার উল্টে যেতে পারে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই সরকার একের পর এক ভুল করেই যাচ্ছে। এই ভুলের জন্য জাতির কী যে অবস্থা হবে বলা মুশকিল। সম্প্রতি স্কুল দিয়েই শুরু করি- আজ শহরের সবকিছু খোলা, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় এখনও বন্ধ। কিন্তু কারণটা কী?

তিনি বলেন, ছাত্ররা আজ জনগণের কথা বলার লোক। মোস্তফা জামাল হায়দারসহ আপনারা যারা বিএনপি নেতা আছেন তারা ছাত্রদের পাশে দাঁড়ান। আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশে দাঁড়িয়ে বলতে পারছেন না, এই সপ্তাহেই স্কুল, কলেজ খুলে দিতে হবে? আপনারা কেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারলেন না, আপনাদের ঘুম ভাঙে না? আমি স্কুল-কলেজ বন্ধের পক্ষে না, খোলার পক্ষে।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন, নওয়াব আলী আব্বাস খান, আইনজীবী মজিবুর রহমান, রুহুল আমীন ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১