সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বিএনপির আগুন সন্ত্রাস, আল জাজিরার অপপ্রচার; একই সুতোয় গাঁথা : কাদের

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভ্যাকসিন নিয়ে বিএনপির অপরাজনীতি জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ১৩ দিনে ২৩ লাখ মানুষের ভ্যাকসিন গ্রহণ শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের সোনালী বার্তা। এর ফলে ভ্যাকসিন নিয়ে বিএনপি যে মিথ্যা গল্প তৈরির অপচেষ্টা করেছিলো, তা হালে পানি পায়নি।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, দেশ-বিদেশে অপপ্রচারের ঝুলি খুলে বসা বিএনপির আন্দোলনের নামে আগুন সন্ত্রাস, আর সরকার বিরোধী আল জাজিরার অপপ্রচার একই সুতোয় গাঁথা।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতে নেতা বানাতে হবে। তিনি স্মরণ করে দেন, সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে, পকেট কমিটি করা যাবে না।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সততা থেকে শিক্ষা নিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এসময় বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহ্বানও জানান কাদের।

অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্বে অনলাইনে আরও যুক্ত ছিলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি কামাল আবদুল নাসের চৌধুরী, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930