সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সব মালামাল নিয়ে আ. লীগের অফিস ছাড়লেন কাদের মির্জা

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা আওয়ামী লীগের অফিস ছেড়ে গেছেন। সোমবার (১ মার্চ) দুপুরে বসুরহাট রূপালী চত্বরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ অফিসের সব মালামাল নিয়ে পাশের একটি ভবনে উঠেন তিনি।

এই প্রসঙ্গে কাদের মির্জা বলেন, ওই অফিসটি ঘরের মালিকদের বুঝিয়ে দিয়েছি। আজ (সোমবার) থেকে আমি বসুরহাট রূপালী চত্বরে আলেয়া টাওয়ারে ব্যক্তিগত অফিসে বসবো। তাই আমার কেনা মালামালগুলো নিয়ে এসেছি।

এসময় ক্ষোভও প্রকাশ করেন কাদের মির্জা। তিনি বলেন, অপরাজনীতির সঙ্গে আমি নাই। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অফিস কোথায় হবে তা একমাত্র ওবায়দুল কাদের জানেন।

এর আগে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) পৌর মিলনায়তনে এক সভায় কাদের মির্জা বলেছিলেন, দল যদি বহিষ্কার করে ‘বঙ্গবন্ধু গবেষণা পরিষদ’ করেছি, সেখানে বঙ্গবন্ধুর জয়গান, শেখ হাসিনার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ের জন্য কথা বলবো।

অফিস ছেড়ে দিয়ে মালামাল নিয়ে যাওয়ার ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী বলেন, এই ব্যাপারে তিনি কিছুই জানেন না।

তিনি বলেন, এসব মালামাল পদ্মা লাইফ ইন্স্যুরেন্স থেকে উপজেলা আওয়ামী লীগের নামে ক্রয় করা। উনি আওয়ামী লীগের মালামাল ব্যক্তিগতভাবে নিয়ে যেতে পারেন না।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দীর্ঘ দুই মাস থেকে দলের বিভিন্ন ব্যক্তির সমালোচনা করে আলোচনায় আসেন। এরপর গত ১৯ ফেব্রুয়ারি কাদের মির্জা ও তার প্রতিপক্ষ গ্রুপের সংঘর্ষে এক সাংবাদিক খুন হওয়ার পর কেন্দ্র থেকে উপজেলা আওয়ামী লীগের সব কার্যক্রম স্থগিত করা হয়। এদিকে এরপর থেকে দলের নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার গুঞ্জন শোনা যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930