বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

টিকা কিনতে আরও টাকা প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক :

সময়মতো প্রাণঘাতী করোনাভাইরাসের প্রতিষেধক টিকার আরও চালান আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কারণে তিনি তাদের টাকা প্রস্তুত রাখতেও নির্দেশ দেন। বলেন, নির্দিষ্ট সময়ে সবার টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (এনইসি) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এবং প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সভায় অংশ নেন। সভা শেষে পরিকল্পনা কমিশনের সচিব মোহাম্মদ জয়নুল বারী সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।

এদিকে ইতোমধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকার দুটি চালান দেশে এসেছে। জুন মাসের মধ্যে তিন কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

এছাড়া দেশে করোনা টিকা নিতে নিবন্ধন করেছেন ৪৫ লাখের বেশি মানুষ। আর ৩২ লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে সচিব জয়নুল বারী বলেন, প্রধানমন্ত্রী সময়মতো করোনার টিকা দেয়ার কথা বলেছেন। বলেছেন প্রয়োজনে আরও টিকা কেনা হবে। সেজন্য অর্থ সংস্থান রাখতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১