শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আবুলকে ছেড়ে পালিয়েছেন স্ত্রী, পুরস্কার দিয়ে সন্ধান চাইলেন স্বামী!

আকাশবার্তা ডেস্ক :

নাটোরের গুরুদাসপুরে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সাত বছরের ছেলে সন্তান নিয়ে পালিয়েছে প্রবাসীর স্ত্রী। এরপর তার সন্ধান দাতাকে নগদ ৫০ হাজার টাকা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বামী।

গত ২৫ ফেব্রুয়ারি উপজেলার মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে ওই ঘটনা ঘটেছে।

এই ঘটনায় স্বামী বাদী হয়ে ওই রাতেই গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। স্ত্রীকে খুঁজে দিলেই ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে বলে জানান প্রবাসী মো. আবুল বাশার।

অভিযোগ থেকে জানা যায়, ওই গ্রামের মৃত রমজান আলীর ছেলে প্রবাসী মো. আবুল বাশারের (৩২) সঙ্গে ২০১৩ সালে পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার মাগুড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের মেয়ে সম্পা খাতুনের (২৫)বিয়ে হয়। বিয়ের চার মাস পরে স্ত্রীকে রেখে সৌদি আরবে যান আবুল বাশার। বিয়ের এক বছর পরে তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়।

এদিকে ২০২০ সালের সেপ্টেম্বরে আবুল বাশার সৌদি থেকে বাড়ি আসেন। এর কয়েকদিনের মধ্যেই তার মা অসুস্থ হলে তিনি তাকে নিয়ে গুরুদাসপুর হাসপাতালে গেলে তাদের অগোচরে বাড়িতে থাকা ১৭ ভরি স্বর্ণালংকারসহ তার সাত বছরের সন্তান বাধন পারভেজকে নিয়ে সম্পা পালিয়ে যান। তবে কিভাবে কার সঙ্গে পালিয়ে গেছে; তা এখনও জানা যায়নি।

আবুল বাশার জানান, সৌদি থাকা অবস্থায় তার স্ত্রী সম্পা খাতুনকে তিনি দুই বার ওমরা হজ্ব করিয়েছেন। মাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। এসময় তাদের অবর্তমানে তার স্ত্রী বাড়িতে থাকা নগদ পাঁচ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণ অলংকারসহ তার সাত বছরের ছেলেকে নিয়ে পালিয়ে যান। তবে সঙ্গে সঙ্গেই তার স্ত্রীর পরিবার-পরিজনদেরকে তার উধাও হওয়ার বিষয়টি জানানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

এই কারণে এখন তার পালিয়ে যাওয়া স্ত্রী ও সন্তানকে খুঁজে পাওয়ার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বামী।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদের সন্ধান পাওয়া যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১