মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

“সাংসদ লিটন হত্যার”তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে

আকাশবার্তা ডেস্ক :পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার কারণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে।’

বৃহস্পতিবার দুপুরে আউটার স্টেডিয়ামে কাবাডি ফেডারেশনের অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন।

কাবাডি খেলোয়াড়দের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ প্রধান বলেন, ‘এ হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, কী কারণে হত্যাকাণ্ড হতে পারে এবং সম্ভাব্য আরো একাধিক বিষয় নিয়ে তদন্ত চলছে। পুলিশের পাশপাশি সরকারের একাধিক সংস্থাও কাজ করছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে। তারা যেকোনো সময় গ্রেপ্তারও হতে পারে। ইতিমধ্যে অনেককেই সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা হয়েছে।’

সাংবাদিকদের শহীদুল হক আরো বলেন, ‘পুলিশের কাছে সব মামলারই গুরুত্ব আছে। তবে এ মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। কেননা তিনি একজন জনপ্রতিনিধি। একজন জনপ্রতিনিধিকে এভাবে হত্যা করা খুবই দুঃখজনক। তদন্ত চলছে। সময় হলেই বিস্তারিত জানানো হবে।’এর আগে তিনি তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান কাবাডি খেলোয়াড়দের সনদ প্রদান করেন।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাসায় আততায়ীর গুলিতে নিমর্মভাবে খুন হন সাংসদ লিটন।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১