মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভারতে আশ্রয় চায় মিয়ানমারের পুলিশসহ চারশর বেশি নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক :

ফেব্রুয়ারির শেষ দিক থেকে মিয়ানমারের ৪০০ জনেরও বেশি নাগরিক সীমান্ত পার হয়ে প্রতিবেশী ভারতে প্রবেশ করেছে, জানিয়েছেন ভারতীয় এক পুলিশ কর্মকর্তা। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা জান্তা সরকারের নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য তারা ভারতে পালিয়েছে । খবর সংস্থা রয়টার্স

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়ার গণতন্ত্রপন্থি বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের পর থেকে প্রতিবেশী ভারতে পালিয়ে যাওয়ার এ ধারা শুরু হয়।

পালিয়ে আসা পুলিশ সদস্যরা জানিয়েছেন, বিক্ষোভকারীদের গুলি করতে জান্তা নির্দেশ দেওয়ার পর তারা সেটি পালন করতে অস্বীকৃতি জানিয়েছিলেন, এ কারণে নির্যাতনের শিকার হতে পারেন আশঙ্কায় তারা পালিয়েছেন।

এই আগমণ বন্ধ করার জন্য ভারতের কেন্দ্রীয় সরকার স্থানীয় কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছে কিন্তু ওই পার্বতময় সীমান্ত অরক্ষিত ও সেখানে টহল দেওয়া কঠিন কাজ। প্রত্যন্ত ওই সীমান্তের দুই পাশের বাসিন্দারা জাতিগত ও সাংস্কৃতিক দিক থেকেও পরস্পরের ঘনিষ্ঠ।

যারা পালিয়ে এসেছেন তাদের মধ্যে মিয়ানমারের চিন রাজ্যের দমকলের একজন কর্মকর্তারাও রয়েছেন যিনি নিজের নাম শুধু ‘খও’ বলে জানিয়েছেন। তিনি জান্তাবিরোধী আইন অমান্য আন্দোলনে (সিডিএম) জড়িত ছিলেন বলে জানিয়েছেন।

সামরিক অভ্যুত্থানের পর থেকে কয়েক সপ্তাহ ধরে চলা জান্তাবিরোধী প্রতিবাদে নিরাপত্তা বাহিনী অন্তত ১৮৩ জনকে হত্যা করেছে বলে মানবাধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে নিহতদের পরিবারের সদস্যরা সোমবার দিবাগত রাতে কারফিউ উপেক্ষা করে মোমবাতি জ্বালিয়ে নিশিযাপন করেছে। জান্তাবিরোধী প্রতিবাদকারীরা মঙ্গলবার নিহতদের শেষকৃত্য করার প্রস্তুতি নিচ্ছে ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১