মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান

আন্তর্জাতিক ডেস্ক :

তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট শপথ নিয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান । সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর পর শুক্রবার তিনি এই শপথ নেন।

সংবিধান অনুযায়ী, মাগুফুলির দ্বিতীয় মেয়াদের পাঁচ বছর দায়িত্ব (২০২৫ সাল পর্যন্ত) পালন করবেন তিনি।

এএফপির খবরে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে সামিয়া সুলুহু প্রয়াত প্রেসিডেন্ট মাগুফুলির মৃত্যুতে ২১ দিনের শোক দিবস ঘোষণা করেন। এছাড়া দেশটিতে আগামী ২২ এবং ২৫ মার্চ ছুটির দিন ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার মাগুফুলির দাফন করা হবে।

৬১ বছর বয়সী সামিয়া প্রেসিডেন্ট হিসেবে শপথের পর সেনাবাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন। শপথ অনুষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তারা সামিয়াকে হাততালি দিয়ে অভিনন্দন জানান।

সামিয়া বলেন, তিনি সততার সঙ্গে তানজানিয়ার সংবিধান সমুন্নত রাখবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন।

মৃদুভাষী সামিয়ার জন্ম জানজিবার দ্বীপে। তানজানিয়ার ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দারুস সালামের এক অনুষ্ঠানে সামিয়া শপথ গ্রহণ করেন। সামিয়া হাসানের দীর্ঘ ২০ বছরের রাজনৈতিক জীবন। ২০১৫ সালে মাগুফুলির রানিং মেট হিসেবে প্রথম তিনি ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন। গত বছর পুনরায় তিনি মাগুফুলির সঙ্গে নির্বাচিত হন। ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাহলে-ওয়ার্ক জেউদের পর সামিয়া দ্বিতীয় কোনো নারী যিনি বর্তমানে আফ্রিকার কোনো দেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সাহলে-ওয়ার্ক জেউদের দায়িত্ব মূলত আনুষ্ঠানিক। তানজানিয়ার বাইরে সামিয়া পরিচিতি এতদিন তেমন একটা ছিল না। বুধবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে মাগুফুলির মৃত্যুর কথা জানানোর মাধ্যমে বহির্বিশ্বের অনেকে তার সম্পর্কে জানতে পারে।

৬১ বছর বয়সী সামিয়াকে তানজানিয়ায় ‘মামা সামিয়া’ (মা সামিয়া) নামেও ডাকা হয়। দেশটির সংস্কৃতি অনুযায়ী, শ্রদ্ধা প্রকাশ করতে তাকে এই নামে ডাকা হয়।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে শপথ গ্রহণের পর সামিয়া বলেন, ‘আপ নাদের সঙ্গে কথা বলতে এটি আমার জন্য একটি ভালো দিন না কারণ আমার হৃদয়ে একটি ক্ষত রয়েছে। আজ আমি একটি শপথ নিয়েছি যা আমার জীবনে নেয়া সকল শপথের থেকে ভিন্ন। সেগুলো আনন্দের সঙ্গে নেয়া হয়েছিল। আজ আমি শোকের মধ্য দিয়ে দফতরের সর্বোচ্চ শপথ নিলাম।’

মৃত্যুর আগে তিন সপ্তাহ জনসম্মুখে আসা থেকে বিরত ছিলেন সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলি। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তা নিয়ে রহস্য রয়েছে। তার মৃত্যু নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে। গুজব রয়েছে যে তিনি কোভিড ১৯–এ সংক্রমিত ছিলেন।

সূত্র : এএফপি, বিবিসি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০