শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ ইং ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

করোনার দ্বিতীয় ঢেউ : চন্দ্রগঞ্জে জনসচেতনতায় পুলিশের মাস্ক বিতরণ

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

প্রাণঘাতী করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে জনসচেতনতামূলক প্রচারণা ও বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে পুলিশ। রোববার (২১ মার্চ) বেলা ১১টায় চন্দ্রগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। জনগণকে মাস্ক পরায় উদ্বুদ্ধ করতে সারাদেশে একযোগে পুলিশ বাহিনীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

জনসচেতনতামূলক এই কর্মসূচি উপলক্ষে চন্দ্রগঞ্জে পৃথক দুটি সমাবেশ ও র‌্যালি করা হয়। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, চন্দ্রগঞ্জ থানার ওসি একে ফজলুল হক, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাও. মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাব উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয় প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন- করোনা সংক্রমণ মোকাবেলায় জনগণকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং বার বার হাত ধুতে হবে। ঝুঁকিপূর্ণ জনসমাবেশ এড়িয়ে চলতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১