সোমবার ১৬ই মার্চ, ২০২৬ ইং ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ক্যাম্পে ভয়াবহ আগুন : নিহত ১৫, নিখোঁজ দেড়শ শিশুসহ ৪০০ রোহিঙ্গা!

আকাশবার্তা ডেস্ক :

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন ইউএনএইচসিআর এই তথ্য জানিয়েছে।

এদিকে এই ঘটনায় আরও চারশ’রও বেশি নিখোঁজ আর ৪৫ হাজারেরও বেশি রোহিঙ্গা আশ্রয় হারিয়েছেন।

কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল ৫টায় এক প্রেস ব্রিফিং-এ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রিফিংয়ে কেউ নিখোঁজ হয়েছে কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তদন্তের পর এই ব্যাপারে জানা যাবে। কেউ কেউ হয়তো আশপাশের কোনো ঘরে আশ্রয় নিয়ে থাকতে পারে; পরে সেটা জানা যাবে।

প্রসঙ্গত, সোমবার (২২ মার্চ) বিকেল ৩টায় উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। পরে আগুন ক্যাম্পটির লাগোয়া ৮-এইচ, ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে পড়ে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১