রবিবার ২৬শে জুলাই, ২০২৬ ইং ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

হরতালের সময় বাড়ানোর খবর গুজব : হেফাজতে ইসলাম

আকাশবার্তা ডেস্ক :

হেফাজতে ইসলামের হরতালের সময় বাড়ানোর যে খবর ছড়িয়েছে, তা সত্য নয় বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা মো. ফয়সাল। রোববার (২৮ মার্চ) বিকেলে গণমাধ্যমকে এ কথা জানান।

মাওলানা মো. ফয়সাল বলেন, হরতাল বাড়ানোর খবরটি ‘গুজব’ এবং ‘সম্পূর্ণই ভুয়া’।

তিনি বলেন, রোববার হেফাজতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে। আগামীকাল যেহেতু পবিত্র শবে বরাত, সেহেতু আপাতত হরতালের সময়সীমা বাড়ানো হয়নি। এমনকি বাড়ানোর কোনো পরিকল্পনাও নেই আমাদের।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরুদ্ধে হেফাজতকর্মীদের গত শুক্রবারের (২৬ মার্চ) বিক্ষোভে পুলিশ ও সরকারদলীয় লোকজনের হামলার অভিযোগ তুলে এর প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে হেফাজত। শুক্রবারের ওই বিক্ষোভে হেফাজতের নেতাকর্মীসহ বেশ ক’জনের প্রাণহানি হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় অনুষ্ঠিত বিক্ষোভে আরও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমনকি রোববারের হরতাল কর্মসূচি পালনকালেও প্রাণহানি ঘটেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১