সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

দেশের সব কওমি মাদরাসা বন্ধের নির্দেশ

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার বন্ধের পাশাপাশি কওমি মাদরাসাগুলোও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

করোনা প্রতিরোধে সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

এরমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনায় বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠান (প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।

১৮ দফা নির্দেশনার বিষয়ে এদিন দুপুরে সচিবালয়ে ব্রিফিং করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

নতুন নির্দেশনায় কওমি মাদরাসাগুলো বন্ধ থাকবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখানে উল্লেখ করে দিয়েছি, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষার্থীরা আপাতত প্রতিষ্ঠানে আসবে না। তবে অনলাইনে ক্লাস চলবে।

তিনি বলেন, মাদরাসার কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এখানে শুধু কওমি না, সব মাদরাসা, সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার বন্ধ থাকবে। করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এখনি সংক্রমণ রোধ না করা গেলে সমস্যা হবে।

সাধারণ ছুটি ঘোষণার বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এ পর্যন্ত আমাদের এ রকমের কোনো সিদ্ধান্ত নেই, সাধারণ ছুটি দেওয়ার ব্যাপারে এ পর্যন্ত কোনো আলোচনা হয়নি।আমাদের কার্যক্রম চলতে থাকবে। আমরা সতর্ক হলেই এটিকে নিয়ন্ত্রণ করতে পারব।

পহেলা বৈশাখ উদযাপনে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সব ধরনের জনসমাগম (সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) সীমিত করতে হবে। ছোট পরিসরে কিন্তু কাজ করেছি এবং স্বাস্থ্য ঝুঁকি মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আমরা চলব।

উল্লেখ্য, করোনা ইস্যুতে গত বছরের ১৮ মার্চ থেকে অন্য সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু গত আগস্টে বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে কওমি মাদরাসায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930