রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চান ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই উপলেক্ষে ঢাকায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকীকে নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (২৯ই মার্চ) দুই দেশের মধ্যে সম্পর্ক মূল্যায়নে রাষ্ট্রদূত সিদ্দিকীকে ডেকে পাঠিয়েছিলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।

সোমবার রাতে পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একাধিক টুইটে জানানো হয়েছে, রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী দুই দেশের সম্পর্কের বিষয়ে ইমরান খানকে অবহিত করেছেন।

এসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব এবং জনগণের জন্য শুভকামনা জানিয়েছেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা উদযাপন করেছে বাংলাদেশ। এ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ পান ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সরকারপ্রধানরা। তবে সেই তালিকায় ছিল না পাকিস্তান।

এ অবস্থায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকীকে ডেকে পাঠায় তার দেশ।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবর অনুসারে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিষয়ে আলোচনার জন্যই তাকে ডেকেছিল ইমরান খানের সরকার। গত ১৬ মার্চ সিদ্দিকীকে নিয়ে প্রথমে বৈঠকে বসেন পাকিস্তানি প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। সেসময় তিনিও বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়েছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০