মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে হত্যা

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালী পৌরশহরের দত্তবাড়ীর মোড় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা ও তার সহযোগীরা বেধড়ক মারধর এবং কুপিয়ে হত্যা করেছে জেলার শহর স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে।

নিহত মোহাম্মদ আলী মনু নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাশিপুরের দত্তবাড়ী এলাকার মৃত আকবর আলীর ছেলে এবং নোয়াখালী শহর স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন।

সোমবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের দত্তবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। ঘটনার পর থেকে অভিযুক্ত ইকবাল তার সহযোগিদের নিয়ে লাপাত্তা রয়েছেন।

পরিবারের অভিযোগ, নিহত মনুর পরিবারের সাথে তার চাচা ইকবালের জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। ওই জায়গা সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে চাচা ইকবালের (৫০) নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা এ হত্যাকান্ড ঘটিয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, সোমবার রাতে দত্তবাড়ী এলাকা থেকে মনুকে আটক করে তার চাচা ইকবাল ও তার সহযোগিরা। তারপর দত্তবাড়ীর পাশে একটি দোকানে মনুকে আটকে রেখে বেধড়ক মারধর করে কুপিয়ে হত্যা করা হয়।

পরে স্থানীয় এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১