সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সন্ধ্যার পর চট্টগ্রামে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

অর্থ বাণিজ্য ডেস্ক :

করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর থেকে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া সবকিছু বন্ধের সিদ্বান্ত নিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান গণমাধ্যমকে বলেন, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রামের সব খাবার হোটেল, রেস্টুরেন্ট, শপিং সেন্টার, বিপণিকেন্দ্র বন্ধ রাখতে হবে। শুধু ওষুধের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। এটি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। জনগণ নির্দেশনা মেনে চলছে কি না তা তদারকির জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন।

পরবর্তী সময়ে করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930