শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

মার্চে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৩, সবচেয়ে বেশি ঢাকায়

আকাশবার্তা ডেস্ক :

সারাদেশে গত মার্চে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় ৫১৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৯৮ জন। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১১৯টি দুর্ঘটনায় নিহত ১৩৬ জন। সবচেয়ে কম বরিশাল বিভাগে। ২১টি দুর্ঘটনায় নিহত ২৬ জন।

একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১৭টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত। সবচেয়ে কম বাগেরহাট জেলায়। একটি দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি।

সোমবার (৫ এপ্রিল) রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংগঠনটি ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

এতে বলা হয়, ১৩৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৪৭ জন, যা মোট নিহতের ২৮ দশমিক ৬৫ শতাংশ।

মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৩ দশমিক ৭৪ শতাংশ। দুর্ঘটনায় ১৩৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৬ দশমিক ৫১ শতাংশ।

যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮২ জন, যা মোট নিহতের ১৫ দশমিক ৯৮ শতাংশ।

একই সময়ে দুটি নৌ-দুর্ঘটনায় দুজন নিহত এবং আট জন আহত হয়েছেন। ১৫টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ছয় জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৭২টি (৪২ দশমিক ৫ শতাংশ) জাতীয় মহাসড়কে, ১১৬টি (২৮ দশমিক ৩৬ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৭৩টি (১৭ দশমিক ৮৪ শতাংশ) গ্রামীণ সড়কে, ৩৬টি (৮ দশমিক ৮০ শতাংশ) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ১২টি (২ দশমিক ৯৩ শতাংশ) সংঘটিত হয়েছে।

দুর্ঘটনাসমূহের ৯১টি (২২ দশমিক ২৪ শতাংশ) মুখোমুখি সংঘর্ষ, ১৪২টি (৩৪ দশমিক ৭১ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ১৩৪টি (৩২ দশমিক ৭৬ শতাংশ) পথচারীকে চাপা/ধাক্কা দেয়া, ২৯টি (৭ দশমিক ০৯ শতাংশ) যানবাহনের পেছনে আঘাত করা এবং ১৩টি (৩ দশমিক ১৭ শতাংশ) অন্যান্য কারণে ঘটেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০