সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

নারী-শিশুর নিরাপত্তায় ‘ঈগল বিডি পুলিশ’ অ্যাপ

টেক বার্তা ডেস্ক :

রাজধানীতে নারী ও শিশুদের নিরাপত্তায় এসেছে মোবাইলভিত্তিক অ্যাপ ‘ঈগল বিডি পুলিশ’ (Eagle BD Police)। বাংলাদেশ পুলিশ সদর দফতরের সার্বিক সহযোগিতা ও আইটি প্রতিষ্ঠান ব্যাকডোর প্রাইভেট লিমিটেড তৈরি করেছে এটি।

ইন্টারনেট সংযোগ না থাকলেও সেবা দেবে এই অ্যাপ। এক্ষেত্রে ভুক্তভোগী অ্যাপ চালু করলেই তার সিম থেকেই স্বয়ংক্রিয় সিগনাল যাবে টহলরত পুলিশের ফোনে। এ ছাড়া অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিলেই ওপেন করতে হবে অ্যাপটি। তাতে নির্দিষ্ট বাটনে চাপ দিলেই বিপদবার্তা চলে যাবে কাছাকাছি ডিউটিতে থাকা পুলিশের ফোনে। বেজে উঠবে অ্যালার্ম।

ভুক্তভোগীর ফোনে লোকেশন অন থাকলে কাজটা আরও সহজ হবে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে হাজির হবে পুলিশ। আর যদি কোনও কারণে টহলরত পুলিশ কলটি ধরতে না পারেন, সেক্ষেত্রে সংকেত চলে যাবে পাশের থানার ওসির ফোনে। তিনিও যদি ধরতে পারেন, তবে তা পৌঁছে যাবে সরাসরি আইজিপির কাছে। এছাড়াও এই অ্যাপ জরুরি নম্বর হিসেবে নিবন্ধন করা পরিবারের তিনজন সদস্যের নম্বরেও পাঠিয়ে দেবে বিপদসংকেত। এই অ্যাপটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও কাজ শুরু করে দিয়েছে অ্যাপটি। অভিযোগও আসতে শুরু করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, কর্মজীবী নারীদের রাতে বাড়ি ফেরা এবং শিশু-কিশোরদের নিরাপত্তা দিতে কাজ করবে ঈগল বিডি পুলিশ। আবার অ্যাপটির যাতে অপব্যবহার না হয় সেজন্য ব্যবহারকারীকে নিবন্ধন করে নিতে হবে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে। যাদের বয়স ১৮ বছরের কম তাদের ক্ষেত্রে নিবন্ধন করতে হবে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দিয়ে। আপাতত নারী ও শিশুদের জন্যই নিবন্ধনের ব্যবস্থা থাকছে অ্যাপটিতে।

অ্যাপ নির্মাণকারী প্রতিষ্ঠান জানায়, ৯৯৯ জরুরি সেবায় ফোন করে কিছু তথ্য দিতে হয়। যা অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সম্ভব হয় না। ঈগল বিডি পুলিশ অ্যাপে মোবাইলের স্ক্রিন স্পর্শ করলেই পুলিশি সহায়তা মিলবে। প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এলাকার ৫১টি থানায় এই সেবা পাবে মোবাইল ব্যবহারকারীরা। এরইমধ্যে ৫১টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এসআইদের অ্যাপটি সম্পর্কে ধারণা দিতে কয়েকটি কর্মশালা হয়েছে। পরে দেশব্যাপী বিভিন্ন থানায় অ্যাপটির প্রচারণার পরিকল্পনা রয়েছে।

ব্যাকডোর প্রাইভেট লিমিটেডের আরএন্ডডি প্রধান নুরফাত মাহবুবা বলেন, নারীর নিরাপত্তা নিয়ে বেশ সচেতন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ধরনের একটি অ্যাপ নির্মাণের সঙ্গে থাকতে পারাটা আমাদের জন্য গর্বের। নারী ও শিশু নিরাপদ থাকলে এর সুফল রাষ্ট্র পাবে। পুলিশ সদস্যদের নিজস্ব স্মার্টফোনে ইনস্টল করতে হবে অ্যাপটি।

ব্যাকডোর প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর হাসান জোহা বলেন, ২০১৯ সাল থেকে অ্যাপটির নির্মাণকাজ শুরু হয়। কয়েক ধাপে নাম বদলের পর রাখা হয় ঈগল বিডি পুলিশ অ্যাপ। আপাতত শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে বিনামূল্যে। আইওএস (আইফোনে) ফোনগুলোর উপযোগী করার কাজ এখনও চলছে।অ্যাপটির পরবর্তী ধাপে থাকবে নিরাপত্তা সংশ্লিষ্ট আরও কিছু আপডেট। তখন অ্যাপটি ওপেন করলেই ব্যবহারকারীর ফোনের মাইক্রোফোন ও ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে বলেও জানান প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন বলেন, অ্যাপটির কার্যক্রম বিষয়ে ডিএমপির (ক্রাইম) বিভাগের উপকমিশনার, কমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক (তদন্ত), পরিদর্শক (অপারেশন), এসআইদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনায় এরইমধ্যে সীমিত আকারে এর কার্যক্রম শুরু হয়েছে। অচিরেই আনুষ্ঠানিকভাবে চালু হবে।

অ্যাপটি যেভাবে রেজিস্ট্রেশন করবেন : গুগল প্লে স্টোর থেকে Eagle BD Police অ্যাপটি ইন্সটল করে জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, নাম-ঠিকানা, বর্তমান ও স্থায়ী ঠিকানা দিয়ে নিবন্ধন করে নিতে হবে। এরপরই ব্যবহার করা যাবে অ্যাপটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930