সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

একটা একটা ধরব আর জবাই করবো : সাংবাদিকদের ওয়াসেক বিল্লাহ

আকাশবার্তা ডেস্ক :

কওমি শিক্ষক ওয়াসেক বিল্লাহ নোমানীকে আটক করেছে পুলিশ। সাংবাদিকদের জবাই করার ঘোষণা দেয়ায় তাকে আটক করা হয়েছে  বলে গণমাধ্যমকে জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ জামান।

তিনি বলেন, খেলাফত তথা ইসলামি শাসন ব্যবস্থা কায়েম হলে সব সাংবাদিককে জবাই করার ঘোষণা দেয়া কওমি শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওয়াসেক বিল্লাহ নোমানী নামের ওই শিক্ষক ইসলাম প্রতিষ্ঠার জন্য সহিংস হতে কর্মী-সমর্থকদের উত্তেজিত করে আসছিলেন।

তিনি বলেন, ‘ওয়াসেক বিল্লাহ নোমানী সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় ইস্যুকে পুঁজি করে বেশ কয়েকটি উসকানিমূলক বক্তব্য প্রদান করেছেন, যা ধর্মীয় বিভেদ তৈরি করাসহ সাধারণ মানুষকে ভিন্ন পথে ধাবিত করার অপপ্রয়াস চালিয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।’

মাওলানা নোমানীর উগ্র আক্রমণাত্মক বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। মাহফিলটি কবে কোথায় হয়েছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও তার নাম, পরিচয় ও ঠিকানা পাওয়া যায়। নোমানী ময়মনসিংহ নগরীর সানকিপাড়ার ফজলুল হক মারকাযুল উল্লুম মাদ্রাসায় বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পড়ান। পাশাপাশি বিভিন্ন মাহফিলে ওয়াজ করেন।

তিন মিনিট ৫৮ সেকেন্ডের এই ভিডিওতে মাওলানা নোমানী স্পষ্টত তার সমর্থকদের আইন ভঙ্গের প্ররোচনা দিয়েছেন। হত্যা, রক্ত নিতে উদ্বুদ্ধ করেছেন।

নোমানীকে বলতে শোনা যায়, ‘আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, আর যদি ইনশাল্লাহ খেলাফত প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, সংবাদ দেখার টাইম পাবি না। সংবাদ দেখার টাইম পাবি না। একটা একটা ধরব আর জবাই করব, জবাই করবো ইনশাল্লাহ।’

এসময় মাওলানা নোমানী হাত দিয়ে জবাই করার বিষয়টি দেখান। আর ওয়াজে উপস্থিত শ্রোতারা সবাই উচ্চস্বরে চিৎকার করেন।

পুলিশ সুপার আহমার উজ জামান বলেন, রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেয়া ওয়াসেক বিল্লাহ নোমানীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার বিকেলে নগরীর সানকিপাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930