শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

‘কাবিলার মুক্তি চাই’

বিনোদন ডেস্ক : 

‘ব্যাচেলর পয়েন্ট’ ২০১৯ সালের শেষের দিকে প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পেয়েছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। এ নাটকটি পরিচালনা করেন কাজল আরিফিন অমি।

মঙ্গলবার (১৩ এপ্রিল) ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই সিরিয়ালের শেষ পর্ব (৭৯)। শেষ লগ্নে এ নাটকের আলোচিত চরিত্র কাবিলাকে (জিয়াউল হক পলাশ) গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু বিষয়টি মানতে নারাজ ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় কাবিলার মুক্তির জোর দাবি তুলেছেন তারা।

রাশেদ খান নামে একজন লিখেছেন, ‘কাবিলার নিঃশর্ত মুক্তি চাই। দিতে হবে।’ পোস্টার তৈরি করে মুক্তি চেয়েছেন আসিফ আহমেদ। তাতে লেখা, ‘কাবিলা ভাইয়ের মুক্তি চাই।’ রাকিব হাসানও লিখেছেন, ‘কাবিলা ভাইয়ের মুক্তি চাই।’

নাটকের কয়েকটি ছবি পোস্ট করে ফরহাদুর রহমান ফয়সাল লিখেছেন, ‘আমরা কাবিলার নিঃশর্ত মুক্তি চাই।’ পরিচালককে হুমকি দিয়ে সজিব লিখেছেন, ‘কাবিলার কিছু হলে অমি তোর খবর আছে। কাবিলা ভাই এগিয়ে যান আমরা আছি তোমার সাথে। জেলের তালা ভাঙবো কাবিলাকে মুক্ত করবো।’ এমন অসংখ্য মন্তব্য ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

এদিকে দর্শকের এমন প্রতিক্রিয়া আপ্লুত জিয়াউল হক পলাশ। তিনি বলেন, ‘সব কিছুই দর্শকদের ভালোবাসা। প্রচুর ফোন পাচ্ছি। সবগুলো সিজনে আমার কাছে চ্যালেঞ্জ ছিল দর্শক ধরে রাখা। মনে হচ্ছে সেটি পেরেছি।’

এদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নতুন সিজন নির্মাণের জোর দাবি জানিয়েছেন দর্শকরা। দর্শেকের এ দাবি কতটা পূরণ হবে তা নির্ভর করছে প্রযোজক-পরিচালকের উপর। নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘এখনো কিছু ভাবিনি। যদি জীবিত থাকি অবশ্যই ব্যাচেলরদের পরে কী হয় তা দেখাবো।’

উচ্ছ্বাস প্রকাশ করে এই পরিচালক বলেন, ‘মানুষ এই সিরিয়ালের কারণে আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তা কখনোই ভুলবো না। লাখ লাখ দর্শকের কাছে কৃতজ্ঞতা। যারা সবসময় ‘ব্যাচেলর পয়েন্ট’ সাপোর্ট করেছেন, আমাদের আপন করে নিয়েছেন।’

ব্যাচেলর পয়েন্টের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, শামীম হাসান, চাষি আলম, জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, সাবিলা নূর, মনিরা মিঠু, ফারিয়া শাহরিন, আবদুল্লাহ রানা, পাভেল, মুসাফির বাচ্চু, শিমুল শর্মা প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮