রবিবার ২৬শে জুলাই, ২০২৬ ইং ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সাবেক আইনমন্ত্রী মতিন খসরু মারা গেছেন

আকাশবার্তা ডেস্ক :

করোনায় আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু মারা গেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৫টায় তিনি মারা গেছেন বলে জানিয়েছেন আব্দুল মতিন খসরুর ভাগ্নে অ্যাডভোকেট তাসলিম আহমেদ খান।

জানা যায়, গত ১৬ মার্চ আব্দুল মতিন খসরুর করোনা পজিটিভ আসে। এরপর তাকে সিএমএইচে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। একপর্যায়ে গত ১ এপ্রিল আব্দুল মতিন খসরুর করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে। এরপর ৩ এপ্রিল আইসিইউ থেকে তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে আবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং একপর্যায়ে ১২ এপ্রিল তাকে লাইফ সাপোর্ট নেয়া হয়।

১৯৭৮ সালে কুমিল্লা জজকোর্টে আইন পেশা শুরু করেন আব্দুল মতিন খসরু। এরপর ১৯৮২ সাল থেকে তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হন। এরমাঝে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং কুমিল্লা জেলার অবিভক্ত বুডিচং থানার মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেন।

একপর্যায়ে আইন পেশার পাশাপাশি জাতীয় রাজনীতির সাথে জড়িত হন আব্দুল মতিন খসরু। বর্তমান জাতীয় সংসদের সদস্য আব্দুল মতিন খসরু মোট ৫ বার জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। ১৯৯৬-২০০১ মেয়াদে ছিলেন আইনমন্ত্রী। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু সর্বশেষ ২০২১-২২ মেয়াদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১