শনিবার ৭ই মার্চ, ২০২৬ ইং ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

চন্দ্রগঞ্জে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ এপ্রিল) ভোররাতের দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র, একটি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- স্থানীয় পাঁচপাড়া গ্রামের মৃত সুজা মিয়ার পুত্র মাহমুদুল হাসান রিপন (২৩), একই এলাকার সিরাজ উদ্দিনের পুত্র মো. আলম উদ্দিন প্রকাশ গিয়াস উদ্দিন (৩০) ও মান্দারী ইউনিয়নের পশ্চিম জামিরতলী গ্রামের লেদু পাটোয়ারীর পুত্র মো. বাবুল (৩৪)। গ্রেপ্তারকৃত সবাই চন্দ্রগঞ্জ থানা এলাকার বাসিন্দা।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় একদল ডাকাত অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার রাত্রিকালীন টহল পুলিশ ওই ডাকাত দলকে ঘিরে ফেলে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশও তাদের পিছু ধাওয়া করে ৩ সদস্যকে আটক করে। পরে ডাকাতি কাজে ব্যবহৃত দেশিয় অস্ত্র, একটি এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এদিকে সোমবার দিবাগত রাতে পৃথক অভিযানে ঢাকার টঙ্গি এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শাহেদুর রহমান প্রকাশ কিরণ (৪৩) ও ৮ বছরের সাজাপ্রাপ্ত সামছুদ্দিন প্রকাশ বোমা কালাকে (৩৫) গ্রেপ্তার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১