মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বৃদ্ধকে বাচাঁতে গিয়ে আহত নোবেল, লেগেছে ৩০ সেলাই

বিনোদন ডেস্ক :

এক বৃদ্ধকে বাচাঁতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

নোবেল তার কয়েকটি ছবিও ফেসবুকে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, অনেক রক্তক্ষরণ হয়েছে তার। বাম পাশের ভ্রুতে গভীর ক্ষত হয়েছে। এজন্য মোট ৩০টি সেলাই দিতে হয়েছে। তবে কোথায় এ দুর্ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, রাজধানীর কোনো সড়কে এ ঘটনা ঘটেছে।

ঘটনার বর্ণনা দিয়ে নোবেল লিখেন, ‘এক বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিলো। তাকে বাঁচাতে গিয়ে আমার মাথার তালুতে ১২টা, বাম পাশের ভ্রু-তে ১৮টা, মোট ৩০টা সেলাই পড়েছে। তবুও মনে তৃপ্তি অনুভব করছি, কারণ লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্।’

ভারতের জি-বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা ২০১৯’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন নোবেল।  এই শোয়ে অন্যের গাওয়া গান কাভার করে খুব অল্প সময়ের মধ্যে শ্রোতাপ্রিয়তা লাভ করেন তিনি। বর্তমানে মৌলিক গান নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন এই শিল্পী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১