মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘ভারতে করোনায় মে মাসে প্রতিদিন মারা যাবে ৫ হাজার জন’

আন্তর্জাতিক ডেস্ক :

একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় এখন ভারত সবার শীর্ষে। শুক্রবার দেশটিতে আক্রান্ত ছিল ৩ লাখ ৪৬ হাজারের বেশি। তবে এখানেই শেষ নয়। ভারতের জন্য সামনে অপেক্ষা করছে আরও দুর্দিন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভোল্যুশনের এক গবেষণায় বলা হয়েছে, মে মাসের মাঝামাঝি ভারতে প্রতিদিন করোনা আক্রান্ত হয়ে মারা যাবে প্রায় পাঁচ হাজার মানুষ।

গবেষণায় জানানো হয়েছে, মে থেকে আগস্ট মাসের মধ্যে ভারতে তিন লাখ মানুষের মৃত্যু হবে।

দেশটির কানপুরের আইআইটির গবেষকরাও মনে করছেন, মে মাসের মাঝামাঝি ভারতে কোভিড আক্রমণ তুঙ্গে পৌঁছবে। কিন্তু দ্রুতগতিতে উঠে মে মাসের শেষের দিকে দ্রুতই নেমে যাবে সংক্রমণের হার।

বিশেষজ্ঞরা করোনার এই চেইন ভাঙতে অন্তত ১০ দিন কঠোর লকডাউনের পরামর্শ দিয়েছেন। যদিও বিখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যানসেট লকডাউনের বিপক্ষে। তারা মনে করছে, মানুষ যত খোলা জায়গায় ও বদ্ধ ঘরের বাইরে থাকবে, ততো সংক্রমণ ছড়ানোর আশংকা কমবে।

এদিকে গতকাল শুক্রবার ২ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে ভারতে। তিনদিনে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১০ লাখে পৌঁছাছে। ভারতের পরেই একদিনে আক্রান্তের সংখ্যায় আছে ব্রাজিলে ৬৯ হাজার ৭১৯ জন, তৃতীয় স্থানে ৬৪ হাজার ৬৪২ জন নিয়ে যুক্তরাষ্ট্রে।

বিশ্বের কোভিড আক্রান্তের ৩৭ শতাংশই ভারতের। পশ্চিমবঙ্গে শুক্রবার কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ৮৭৬।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১