সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

লকডাউনের মধ্যেই খুলেছে দোকানপাট

অর্থ বাণিজ্য ডেস্ক :

দেশে চলমান লকডাউনের মধ্যেই রোববার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট ও শপিংমল খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। রাজধানীর বিভিন্ন সড়কে এ সময় মানুষের ব্যাপক ভিড়ও চোখে পড়েছে।

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে সকাল ১০টার সময় শত শত মানুষকে পরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। গুলিস্তান মোড়ে যান চলাচল বেড়েছে। পুরান ঢাকার নবাবপুর রোডে মানুষের ভিড় বেড়েছে অনেক। দোকানপাটও খোলা রয়েছে।

যাত্রাবাড়ীর তাজ সুপারমার্কেটে শতাধিক দোকান খোলা দেখা গেছে। তবে ক্রেতার সংখ্যা কম। সেখানকার বিক্রয়কর্মী ইব্রাহিম বলেন, টানা ১১ দিন বন্ধের পর আজ তারা দোকান খুলেছেন। এখনো ঈদের বাকি আছে অনেক দিন। আশা করছেন বাকি দিনগুলোতে ক্রেতা পাবেন।

গাদাগাদি করে ভ্যানে করে অনেককেই গন্তব্যস্থলে রওনা দিতে দেখা গেছে। একই চিত্র দেখা গেছে রাজধানী সুপারমার্কেটের সামনে। সেখানে রীতিমতো যানজট দেখা দিয়েছে। গুলিস্তান ফিরে গেছে পুরোনো রূপে। ফুটপাতে পসরা সাজিয়ে বসে আছেন হকাররা।

যাত্রাবাড়ী মোড় থেকে কোনো পরিবহন না পেয়ে একটি ভ্যানে উঠেছেন আব্দুল হাকিম। ওই একই ভ্যানে আরও ছয়জন উঠে পড়েন। পরে ভ্যানটি পুরান ঢাকার দিকে রওনা হয়।

আব্দুল হাকিম বলেন, টানা ১১ দিন বন্ধ থাকার পর দোকান খুলেছে। মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে। কিন্তু রাস্তায় বাসসহ যানবাহনের সংখ্যা কম। বাধ্য হয়েই তিনি স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ভ্যানে করে গন্তব্যে যাচ্ছেন। এতে তিনি নিজেও করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছেন। মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা তিনি দেখছেন না।

এদিকে রাজধানী বঙ্গবাজারে এনেক্স সুপারমার্কেটে দেখা গেল, দোকানপাট সব খোলা, কিন্তু ক্রেতা নেই। সেখানকার হাওলাদার গার্মেন্টসের বিক্রয়কর্মী সাগর বলেন, অনেক দিন বন্ধ থাকার পর আজ আবার তারা দোকান খুলেছেন। তবে কোনো ক্রেতা নেই। এটি পাইকারি বাজার। তাই তিনি আশা করছেন, দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হওয়ার পর ক্রেতার সংখ্যা বাড়বে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০