রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

‌দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসছি : মমতা

আকাশবার্তা ডেস্ক :

রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে আজ শুক্রবার ভার্চুয়াল এক বৈঠকে মমতা তার দলীয় প্রার্থী ও এজেন্টদের জানান, ‌দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্টতা নিয়ে আবারও তার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসেই রাজ্যে ক্ষমতায় আসছে।

ভোট শেষ ও গণনার আগে এই তৃণমূল নেত্রী দলীয় প্রার্থী, পোলিং এজেন্ট ও দলের নেতাদের নিয়ে প্রথম বৈঠক করলেন। ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর ও ফল প্রকাশের আগে এ ধরনের বৈঠকে তাকে বসতে দেখা যায়নি।

ভোট গণনার সময় কী করণীয় বৈঠকে সেই বিষয়ে কিছু পরামর্শ দেন দলনেত্রী মমতা। ভোট গণনা কেন্দ্রের এজেন্টদের গণনার ‘ট্রেন্ড’ দেখে হতাশ হয়ে গণনা কেন্দ্র ছাড়ার মতো কাজ করতে নিষেধ করে তিনি বলেন, ‘গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্রে থাকুন।’

দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , ‘আমরা দুই-তৃতীয়াংশ আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসছি। আপনারা কেউ গণনা কেন্দ্রের ট্রেন্ড দেখে গণনা কেন্দ্র ছাড়বেন না। কেউ খেতে দিলে খাবেন না। ধূমপান করবেন না।’

মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথা এবার এর আগেও নির্বাচনী সভায় একাধিকবার বলেছেন। শুক্রবার সেই একই কথা আবারও দলের প্রার্থী ও ভোট গণনা কেন্দ্রে যারা থাকবেন, সেসব এজেন্টকে আবারও স্মরণ করিয়ে দিলেন পশ্চিমবঙ্গের টানা দুই বারের মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘ভোট গণনার আগে ফর্ম ভালো করে পরীক্ষা করে নিতে হবে। গণনা কেন্দ্রে থাকার সময় জঙ্গল মহল ও উত্তরবঙ্গের কিছু আসন থেকে প্রথমে গণনার ট্রেন্ডে বিরোধীরা এগিয়ে আছে দেখলে গণনা কেন্দ্র ছেড়ে যাবেন না। মনে রাখবেন জয় তৃণমূলেরই হবে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১