নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মাদরাসা ছাত্রদের নিয়ে ইফতার করলেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ। পবিত্র রমজান মাস উপলক্ষে মাদ্রাসার অসহায় শিক্ষার্থীদের নিয়ে এই ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করেন যুবলীগ।
বুধবার সদর উপজেলার চন্দ্রগঞ্জে দারুল আজহার ইসলামিয়া মাদরাসায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্ব মুহূর্তে সারা বিশ্বকে মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি দেয়ার এবং বাংলাদেশকে এ মহামারি থেকে রক্ষা করার জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন বলেন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি একেএম সালা্হউদ্দিন টিপুর অর্থায়নে চন্দ্রগঞ্জে মাদরাসার অসহায় শিক্ষার্থীদের ইফতারের উদ্যোগ নেই আমরা। তিনি আরো বলেন, আমাদের এ ধরনের কর্মকান্ড ভবিষ্যতে অব্যাহত থাকবে।
ইফতারে আরো উপস্থিত ছিলেন- ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক গাজী কামরুল কামরুল, ফখরুল আলম পারভেজ, আব্দুর রহমান, মাহফুজুর রহমান, সাইফুল ইসলাম বাচ্চুসহ ওয়ার্ড যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।