সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

খালেদাকে বিদেশে নিতে মৌখিক অনুমতি

আকাশবার্তা ডেস্ক :

করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মৌখিক অনুমতি মিলেছে সরকারের পক্ষে থেকে। বৃহস্পতিবার (৬ মে) রাতের মধ্যে লিখিতভাবে তার বিদেশে নেওয়ার অনুমতি পাওয়া যাবে বলেও বিএনপির সূত্রে জানা গেছে।

বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়, খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা চূড়ান্ত করেই লিখিত আবেদন করা হয়েছে। আনুষ্ঠানিকতার জন্য বুধবার (৫ মে) স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন পৌঁছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিকে সরকারের পক্ষে থেকে খালেদা জিয়াকে বিদেশি নেওয়ার আনুষ্ঠানিকতা শুরু করতে বলে দেওয়া হয়েছে। রাত নাগাদ তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি লিখিতভাবে দেওয়া হবে।

তবে খালেদা জিয়ার তার বোন সেলিমা ইসলাম বলেন, এ বিষয়ে এখনো সরকারের কাছ থেকে কোনো মেসেজ পাইনি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য বলেন, ম্যাডামের বিদেশে নেওয়ার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সবুজ সংকেত (ইতিবাচক সাড়া) পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কাছে লিখিত আবেদন করা হয়েছে। আজকে রাতের মধ্যে সরকারের পক্ষে থেকে লিখিত অনুমতি পাওয়া যাবে।

তিনি আরো বলেন, শুক্রবার (৭ মে) ম্যাডামকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভাবনা বেশি। কারণ ইতোমধ্যে লন্ডনের প্রস্তুতি নেওয়া শেষ।

এদিকে বিএনপি নেত্রীর ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি জানান, বৃহস্পতিবার সকালে করোনার নমুনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। দুপুরে রিপোর্ট আসে নেগেটিভ।

এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত হওয়ার পর শুরুর দিকে গুলশানের বাসভবন ফিরোজায় থেকেই চিকিৎসা নেন বিএনপির চেয়ারপারসন। খালেদা জিয়ার শরীরের অবস্থা গত সোমবার (৩ মে) সকালের দিকে অবনতি হলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে যাওয়া হয়।

এরপর থেকেই উন্নত চিকিৎসার জন্য বিএনপি নেত্রীকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনা চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930