মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে ৫০ ড্রাম গলদা চিংড়ির পোনা জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : 
লক্ষ্মীপুরে ৫০ ড্রাম গলদা চিংড়ি পাচার করার সময় দুইজনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা। এসময় ৫০ ড্রাম গলদা চিংড়ির রেণুপোনা জব্দ করা হয়।
শনিবার সন্ধ্যায় রামগতি উপজেলার সবুজ গ্রাম নামকস্থান থেকে মেঘনা নদীর গলদা চিংড়ি পাচারকালে তাদেরকে আটক করা হয়।
এনএসআই কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে রামগতি উপজেলার সবুজ গ্রাম থেকে পাচারকালে পিকআপ ও সিএনজিতে থাকা ৫০ ড্রাম গলদা চিংড়ি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এসময় মেঘনা নদীর গলদা চিংড়ি পাচারকালে দুইজনকে আটক করা হয়।
রামগতি উপজেলার সহকারী কমিশনার ভূমি সুচিৎ রঞ্জন দাস জানান, মেঘনা নদী থেকে দেশের বিভিন্নস্থানে পাচার হওয়ার সময় পিকআপ ভর্তি ৫০ ড্রাম চিংড়ির রেণুপোনা জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়। তাদেরকে পুলিশর হেফাজতে রাখা হয়েছে। আর জব্দ করা চিংড়ির পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এ কর্মকর্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১