বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মান্দারী ইউপি চেয়ারম্যানের দুঃখ প্রকাশ, সাংবাদিকদের অভিযোগ প্রত্যাহার

আকাশবার্তা ডেস্ক :

সাংবাদিকদের কাছে মান্দারী ইউপি চেয়ারম্যান ও লক্ষ্মীপুর জেলা আ.লীগের সহ-সভাপতি মিজানুর রহিম দুঃখ প্রকাশ করায় তার বিরুদ্ধে থানায় করা অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর চন্দ্রগঞ্জ থানায় গিয়ে অভিযোগ প্রত্যাহার করে নেন, সাংবাদিক সাহাদাত হোসেন দিপু।

এরআগে বিকেলে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এসে সাংবাদিক সাহাদাত হোসেন দিপুর সাথে অসৌজন্যমূলক আচরণের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন, ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা মিজানুর রহিম। এ সময় চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ওহিদ মিয়া, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, মান্দারী ইউনিয়ন আ.লীগের সভাপতি ওহিদুজ্জামান বেগ বাবলু, সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রুবেল পাটোয়ারী, ইউপি সদস্য ইসমাইল হোসেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী বাবলু ও আবু তালেবসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এরপর আ.লীগ নেতৃবৃন্দ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইফতারের অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত. সম্প্রতি মান্দারী বহুমুখি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম, দুর্নীতি সংক্রান্ত ভোরের ডাক পত্রিকাসহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের প্রেক্ষিতে ভোরের ডাক পত্রিকার চন্দ্রগঞ্জ থানা প্রতিনিধি সাহাদাত হোসেন দিপুকে দেখে নেওয়ার হুমকি দেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম। পরে এ বিষয়ে সাংবাদিক সাহাদাত হোসেন দিপু গত সোমবার চন্দ্রগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০