বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সৌদি আরবে কাল ঈদ

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (১৩ মে) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। অর্থাৎ এ বছর সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০ রমজান পূর্ণ হলো।

আরব নিউজ, গালফ নিউজ, খালিজ টাইমস ও আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার (১২ মে) সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এ বছরও সৌদিতে ঈদের নামাজ সীমিত পরিসরে আদায় করতে হবে বলে জানা যাচ্ছে। করোনা পরিস্থিতিতে কারফিউ জারি থাকায় গত বছরও সৌদি আরবে ঈদের নামাজ নিজ নিজ ঘরে আদায় করতে হয়েছিল।

এদিকে বাংলাদেশের আকাশে আজ বুধবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামীকাল বৃহস্পতিবার দেশে ৩০ রমজান পূর্ণ হবে। সে হিসেবে শুক্রবার (১৪ মে) দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে জানানো হয়েছে।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকশ গ্রামের মুসলিমরা ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১