বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

শ্রাবন্তীর ঈদ শুভেচ্ছা

বিনোদন ডেস্ক : 

ভক্তদের উদ্দেশে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজের ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডেলে শ্রাবন্তী অনুরাগীদের ঈদ মোবারক জানিয়েছেন। সেইসঙ্গে একটি বিশেষ ছবিও শেয়ার করেছেন এ অভিনেত্রী।

এদিকে করোনাভাইরাসের বিস্তার রোধে গত বছরের মতো এবারের ঈদের জামাতও মসজিদে পড়তে হবে। এক্ষেত্রে মানতে হবে স্বাস্থ্যবিধি, করা যাবে না কোলাকুলি।

বিধানসভা নির্বাচনের সময় বিজেপি-তে যোগ দেন শ্রাবন্তী। পেয়ে যান প্রার্থিপদের টিকিট। টলিউডে তার জনপ্রিয়তা জেরে নির্বাচনে জিতে যাবেন বলে মনে করেছিলেন তার অনুরাগীদের একাংশ। কিন্তু শেষমেশ বেহালা পশ্চিম কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান তিনি। এখানেই শেষ নয়। হারের পর ‘অসম্মান’ এসে জোটে তার কপালে। কখনো বিরোধী দল, কখনো বা নিজের দলের কর্মীরা তাকে ঘিরে নানা মন্তব্য করেন।

ভোটের ফল প্রকাশ পাওয়ার দু’দিন পরে বিজেপি-র প্রবীণ নেতা তথাগত রায় তার বিরুদ্ধে কথা বলেন। শ্রাবন্তী, তনুশ্রী চক্রবর্তী এবং পায়েল সরকারকে কেন টিকিট দেয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কিন্তু সেই প্রশ্নের মধ্যে ‘অপমান’ করার চেষ্টাও চোখে পড়ে অনেকের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০