সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

আবারও বাড়ছে স্বর্ণের দাম

অর্থ বাণিজ্য ডেস্ক :

গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান হওয়ায় বাংলাদেশেও বস্তুটির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন করে ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৪১ টাকা বাড়ানো হবে বলে জানিয়েছে বাজুস।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববাজারে দাম বাড়ার প্রেক্ষিতে ইতোমধ্যে দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, এবার প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৭৫ টাকা বাড়ানো হবে। এতে ভরিতে স্বর্ণের দাম বাড়বে ২ হাজার ৪১ টাকা। আগামীকাল (রোববার) থেকেই নতুন দাম কার্যকর হতে পারে।

বাজুসের সভাপতি এনামুল হক খান বলেন, আমরা শিগগিরই দেশের বাজারে স্বর্ণের দাম বাড়াবো। কারণ বিশ্ববাজারে স্বর্ণের দাম অনেক বেড়েছে। এখন দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর কোনো বিকল্প নেই।

স্বর্ণের দাম ভরিতে কী পরিমাণ বাড়তে পারে?-এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা আলোচনা করে এটা ঠিক করবো। তবে আপনি ধরে নিতে পারেন ভরিতে আনুমানিক দুই হাজার টাকার মতো বাড়তে পারে।

অন্যদিকে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে, আবার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় ব্যাগেজ রুলে স্বর্ণ আসছে না। সবকিছু বিবেচনা করে আমরা দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে বিশ্ববাজারে দাম বাড়ায় ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। গত ১০ মে ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এখন নতুন করে দাম বাড়ানো হলে চলতি মাসে স্বর্ণের দাম দুই দফায় বাড়বে প্রায় সাড়ে চার হাজার টাকা।

চলতি বছরের জানুয়ারি ও মার্চ মাসে তিন দফায় দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে সাড়ে ৫ হাজার টাকার ওপরে কমানো হয়।

গত ১০ মে দাম বাড়ার মাধ্যমে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৭১ হাজার ৪৪৩ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৯ হাজার ৫৪৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৯ হাজার ২২ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এই দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের এক সদস্য বলেন, সম্প্রতি বিশ্ববাজারে স্বর্ণের দাম অনেক বেড়েছে। বাজুস চাইলে ঈদের আগেই ভরিতে স্বর্ণের দাম ৫ হাজার টাকা পর্যন্ত বাড়াতে পারতো। তবে দাম বাড়ানো হয়েছে আড়াই হাজার টাকারও কম। মূলত মানুষ স্বর্ণালংঙ্কার কেনার থেকে বিক্রি বেশি করায় দাম কম বাড়ানো হয়েছে। কিন্তু বিশ্বাবাজারে যে হারে স্বর্ণের দাম বাড়ছে, তাতে স্বাভাবিক নিয়মেই শিগগিরই বাংলাদেশে আবারও স্বর্ণের দাম বাড়াতে হবে।

তিনি বলেন, স্বর্ণের দাম বাড়া বা কমা বাংলাদশের বাজারের ওপর নির্ভর করে না। বিশ্ববাজারের গতি-প্রকৃতির ওপরই স্বর্ণের দাম নির্ভর করে। বিশ্ববাজারে যদি স্বর্ণের দাম বাড়ে, তাহলে দেশের বাজারে বিক্রি না থাকলেও দাম বাড়াতে হবে। এর কোনো বিকল্প নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০