মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ বাদ, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোববার (২৩ মে) গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। ইসরায়েল নিয়ে বাংলাদেশ আগের অবস্থানেই আছে।

তিনি বলেন, আধুনিক যুগে কোনো পাসপোর্টে লেখা থাকে না যে কোন দেশে ট্রাভেল করা যাবে, আর যাবে না। সেই স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে গিয়ে এটা করা হয়েছে। বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। ইসরায়েল নিয়ে বাংলাদেশ আগের অবস্থানেই আছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। তিনি জানিয়েছেন, নতুন পাসপোর্টে স্ট্যান্ডার্ড বজায় রাখতে গিয়ে ‘একসেপ্ট ইসরায়েল’ তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী বলেন, পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য সরকারি সিদ্ধান্তে এটা করা হয়েছে। ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখতেই এই সংশোধনী আনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

সূত্র জানায়, বাংলাদেশের পাসপোর্টে এতদিন ধরে লেখা থাকতো ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরায়েল’। তবে নতুন ই পাসপোর্টে সংশোধন করে লেখা হচ্ছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’। এখানে ‘একসেপ্ট ইসরায়েল’ লেখাটি বাদ দেওয়া হয়েছে। এর মানে হলো বাংলাদেশের পাসপোর্ট এখন ইসরায়েলসহ বিশ্বের সব দেশের ক্ষেত্রেই বৈধ।

এদিকে বাংলাদেশ সরকারের ইস্যু করা নতুন পাসপোর্ট সংশোধনের পরিপ্রেক্ষিতে নিজেদের খুশির কথা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপমহাপরিচালক গিলাড কোহেন সন্তোষ প্রকাশ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১