মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লকডাউনে সবই খোলা বন্ধ শুধু শিক্ষাপ্রতিষ্ঠান

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অষ্টমবারের মতো লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। তবে এসময়ে সব ধরনের অফিস, ব্যবসা, দোকানপাট, যানবাহন চালু থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে।

দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ঠেকাতে এপ্রিল মাসের পাঁচ তারিখে সরকার প্রথম দফা লকডাউন আরোপ করে। এরপর সরকার ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে যায়, যাতে বন্ধ ছিল গণপরিবহন এবং দোকানপাট।

কিন্তু এর পরের সপ্তাহ থেকে দোকানপাট খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। অভ্যন্তরীণ বিমান চলাচলও চালু করে দেয়া হয়। তবে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রয়েছে।

এর আগে ২০২০ সালের মার্চ মাসের শেষের দিক থেকে প্রথমবার যে লকডাউনে দেয়া হয়েছিল সেটি প্রায় দুই মাস চলেছে নানা বিধি-নিষেধের আওতায়।

তবে এরই মধ্যে সবকিছু খুলে দেয়া হলেও গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় তা বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত করা হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সময়ও জানায় সরকার। স্কুল ও কলেজ ২৩ মে আর বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার কথা জানানো হয় ২৪ মে। তবে মার্চের শুরু থেকে করোনার সংক্রমণ আবার বেড়ে চলায় সে পরিকল্পনাও ভেস্তে যায়। আগে বিশেষ বিবেচনায় কওমি মাদ্রাসা চালুর সুযোগ করে দেয়া হলেও সেটিও বন্ধ করে দেয়া হয় এবার।

সরকার জানিয়েছে, ছুটির সময়টাতে নিজেদের ও অন্যদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে। পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে তার আগেই যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তাহলে ভ্যাকসিন চলাকালেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার চিন্তা-ভাবনা রয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রোববার (২৩ মে) গণমাধ্যমকে বলেন, আমরা আশা করছি পরশুদিন মঙ্গলবার (২৫ মে) আপনাদের সঙ্গে কথা বলতে পারবো। এই মুহূর্তে ছুটি অল্প কিছু বাড়াতে হবে। কারণ শিক্ষার্থীদের ভ্যাকসিন তো এখনও দেওয়া যায়নি। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ভ্যাকসিন ছয় লাখ আসছে, শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দিয়ে দিতে। সেটা দিতে কিছু সময় লাগবে। আমরা কী কী করছি আগামী মঙ্গলবার (২৫ মে) বলতে পারবো। এখন সুনির্দিষ্ট করা বলা (শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কয়দিন বাড়ছে) সম্ভব হচ্ছে না।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে। এ বিষয়ে আগামী দু-তিন দিনের মধ্যে ঘোষণা দেয়া হবে।

তিনি বলেন, কতদিন ছুটি বাড়ানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আলাপ-আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সবাইকে জানানো হবে।

এদিকে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোমাবার (২৩ মে) থেকে স্বাস্থ্যবিধি মেনে পরিবহন ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার বাস চলাচল করতে পারবে।

এছাড়া খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁতে স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা ও রেস্টুরেন্টে বসেই খাবার খাওয়া যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০