সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আজান ও ইকামত ছাড়া সৌদির মসজিদে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবে আজান ও ইকামাত ছাড়া মসজিদের মাইক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। সরকারের ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শেখ এ সংক্রান্ত এ বিজ্ঞপ্তি জারি করেছেন।

রোববার (২৩ মে) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের সব মসজিদে শুধু আজান ও ইকামতের সময় লাউড স্পিকারের ব্যবহার সীমাবদ্ধ রাখতে এবং এর আওয়াজ এক তৃতীয়াংশে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের পক্ষে শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওথামীন ও সালেহ আল ফাওযানের মতো সিনিয়র ইসলামিক স্কলারদের ফতোয়াকে ভিত্তি হিসেবে দেখানো হয়েছে।

খবরে বলা হয়, সৌদির ওই সার্কুলারটি জারি করা হয়েছে মহানবী (সা.)-এর একটি হাদিসের ভিত্তিতে, যেখানে বলা হয়েছে, ‘তোমাদের সবাই সৃষ্টিকর্তাকে নীরবে ডাকছ। কেউ কাউকে বিরক্ত করা উচিত নয় এবং (সূরা) পাঠ বা নামাজে একজনের কণ্ঠের ওপর কণ্ঠ তোলা উচিত নয়।’

সূত্র : গালফ নিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31