বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মুফতি আমির হামজা গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

ধর্মের নামে অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। সোমবার (২৪ মে) দুপুরে কুষ্টিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, মুফতি আমির হামজার বিরুদ্ধে কাউন্টার টেরোরিজম ইউনিটে তদন্তাধীন একটি মামলা রয়েছে। সেই মামলায় তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর কুষ্টিয়া থেকে তাকে ঢাকার সিটিটিসি কার্যালয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সিটিটিসির সূত্রে জানা যায়, মুফতি আমির হামজা ওয়াজ-মাহফিলে ইসলামের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। ইউটিউবে অবমুক্ত তার বেশ কিছু বক্তব্য উগ্রবাদ ছড়াচ্ছে। যা শুনে কোমলমতি কিশোর-তরুণরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে। সম্প্রতি হেফাজতের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযানের কারণে আত্মগোপনে ছিলেন আমির হামজা।

এর আগে সোমবার বিকাল ৫টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবুরাভিটা গ্রামের নিজ বাড়ি থেকে আমীর হামজাকে হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে একটি কালো গাড়িতে করে নিয়ে যাওয়া হয় বলে তার পারিবার নিশ্চিত করেছেন।

মুফতি আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের রিয়াজ সর্দারের ছেলে। মুফতি আমীর হামজা বাংলাদেশ জাতীয় মুফাসসীর পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকায় আকিজ গ্রুপের মসজিদের খতিব ছিলেন।

আমির হামজার স্ত্রী তামান্না সুলতানা বলেন, রোববার দুপুরে মা-বাবার সঙ্গে দেখা করতে গ্রামের বাড়িতে যান আমীর হামজা। সোমবার বিকাল ৫টার দিকে আমার শ্বশুর বাড়িতে ৬ থেকে ৭ জন  সাদা পায়জামা পাঞ্জাবী পরা ব্যক্তি প্রবেশ করে। পরিবারের লোকজন কোন কিছু বলার আগেই তাকে হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে একটি কালো হাইচ গাড়ীতে তোলেন। পরে ওই ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা দ্রুত গাড়ী নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১