শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ
ফাইল ছবি।

৩ নম্বর সতর্ক সংকেত, জলোচ্ছ্বাস আতঙ্কে উপকূলবাসী

আকাশবার্তা ডেস্ক :

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেতের পরিবর্তে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে)  এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড় ইয়াস উপকূলের কাছাকাছি চলে আসবে বুধবার (২৬ মে ) সকালে। ভারতে এটির অগ্রভাগ ও চোখ আঘাত হানলেও ঝড়ের লেজের একটি অংশ যেতে পারে খুলনার সুন্দরবনের উপর দিয়ে। ফলে সাগর বিক্ষুব্ধ হয়ে ওঠায় সমুদ্রবন্দরগুলোতে দেখাতে বলা হলো তিন নম্বর সতর্কতা সংকেত।

আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় অতিক্রম করার সময় উপকূলীয় এলাকাগুলোয় ১০০ কিমি বেগে ঝড়ের সঙ্গে অতিভারী বর্ষণ হবে। একই সঙ্গে পূর্ণিমার প্রভাবে রয়েছে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার জোয়ারের আশঙ্কা।

এদিকে, প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ‘জলোচ্ছ্বাসের আতঙ্কে’ প্রহর গুনছে উপকূলবাসী। গত সোমবার রাত থেকে কয়রায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত কয়রা উপজেলার সাধারণ মানুষের মধ্যে ইয়াসের প্রভাবে জোয়ারে জলোচ্ছ্বাসের আতঙ্ক বিরাজ করছে।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দুপুর ১টায় ঘূর্ণিঝড় ইয়াস মোংলা সমুদ্র বন্দর থেকে ৪৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আমিরুল আরও জানান, দুপুরে ইয়াসের প্রভাবে মোংলাসহ উপকূল অঞ্চলে ঘণ্টায় ৩৫-৪০ কিলোমিটার বেগে এবং খুলনায় ঘণ্টায় ১০-১২ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে যা মঙ্গল ও বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে। এরই মধ্যে নদীতে জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে এক-দেড় ফুট বেড়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০