মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

১২টার দিকে ইয়াসের মূল আঘাত শুরু হবে

আকাশবার্তা ডেস্ক :

ভারতের উড়িষ্যা রাজ্যের বালেশ্বরের কাছে ধামরা উপকূলে আছড়ে পড়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস।

তবে ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ দুপুর ১২টা নাগাদ ধামরার উত্তর এবং বালেশ্বরের দক্ষিণ দিক দিয়ে ভারতের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিপ্ততর।

বুধবার (২৬ মে) সকাল ১০টার দিকে আবহাওয়ার ১৭নং বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ইতিমধ্যে ঘূর্ণিঝড়টির মুভমেন্ট শুরু হয়ে গেছে। বেলা ১২টার দিকে মূল আঘাত হানা শুরু হবে।

এতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা প্রবল ঘূর্ণিঝড় ইয়াস আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫৫ কিলোমিটার হতে পারে। আগামী ৩ ঘণ্টা উড়িষ্যাসহ ভারতের উপকূলীয় বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১