বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তায় পুলিশের ৯ নির্দেশনা

তথ্য প্রযুক্তি ডেস্ক :

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক আইডি হ্যাক হওয়ায় অনেকেই নানান হয়রানি ও বিড়ম্বনার শিকার হচ্ছেন। হ্যাক করে বা ভুয়া আইডি খুলে অপকর্মে জড়াচ্ছে একটি মহল। যেটি কখনো রূপ নিচ্ছে ভয়ংকর সংঘাতে। তাই নিজের ফেসবুক আইডি নিরাপদ রাখা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ পরিচালিত বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছে। যেখানে নিজের ফেসবুক আইডি নিরাপদ রাখতে করণীয় সম্পর্কে দেয়া হয়েছে ৯টি সুনির্দিষ্ট নির্দেশনা।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স জানায়-

  • ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় আপনার যে মোবাইল নম্বর বা ইমেইল অ্যাড্রেস ব্যবহার করবেন সেগুলো সবসময় সচল রাখুন। কারণ হ্যাকার আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা ইমেইল পরিবর্তন করলে সাথে সাথেই ফেসবুক থেকে ইমেইল পাঠিয়ে আপনাকে (অ্যাকাউন্ট হোল্ডারকে) সতর্ক করে একটি Recovery লিংক পাঠিয়ে দেয়। তাতে ক্লিক করে সহজেই হ্যাক হওয়া আইডি রিকভার করা সম্ভব।
  • ফেসবুক অ্যাকাউন্টে Two Factor Authentication অপশনটি চালু রাখুন (ফেসবুকের সেটিংস থেকে Security and login use two-factor authentication এ গিয়ে মোবাইল নম্বর কিংবা ইমেইল যুক্ত করুন)।
  • সরল/দুর্বল পাসওয়ার্ড ব্যবহার না করে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। ব্যক্তিগত তথ্যের সাথে সংশ্লিষ্ট তথ্য (যেমন: জন্ম তারিখ, নিজের নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ইত্যাদি) পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকুন।
  • Capital letter, small letter number & symbol মিলিয়ে কমপক্ষে ১২ ক্যারেক্টারের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।
  • ফেসবুকের ক্ষেত্রে Trusted Contact-এ ৩ থেকে ৫ জন ঘনিষ্ঠ ফেসবুক বন্ধুকে যুক্ত রাখুন। এর ফলে আইডি হ্যাক হয়ে গেলেও তা উদ্ধার করা সহজ হবে।
  • ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় জাতীয় পরিচয়পত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নাম ও জন্ম তারিখ ব্যবহার করুন। এতে আপনার আইডি হ্যাক হলে আইনী ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে।
  • জন্ম তারিখ, ফোন নম্বরসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য উন্মুক্ত রাখবেন না। এতে বিভিন্ন রকমের হয়রানি ও প্রতারণা থেকে নিজেকে মুক্ত রাখা সহজ হবে।
  • ফেসবুকের ক্ষেত্রে Privacy Settings অপশনটি ব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, ছবি, পোস্টের নিরাপত্তা নিশ্চিত করুন। প্রয়োজনে প্রোফাইল লক করে রাখুন।
  • স্ট্যাটাস, ছবি ইত্যাদি সতর্কতার সাথে এবং প্রাইভেসি নিশ্চিত করে শেয়ার করুন। ফেসবুকে নিজের জীবনাচরণকে যতবেশি উন্মুক্ত করবেন আপনি ততবেশি ঝুঁকিতে থাকবেন।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১