সর্বশেষ:
লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়
প্রতিকী ছবি।

লকডাউনে সম্পন্ন হওয়া বিয়ে অবৈধ ঘোষণা!

এক্সক্লুসিভ ডেস্ক :

মে মাসজুড়ে লকডাউন চলাকালে বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারতের উত্তরপ্রদেশ রাজ্য সরকার। এ সময়ে সম্পন্ন হওয়া বিয়ে এবার অবৈধ ঘোষণা করা হলো।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ভারতের যে কয়েকটি রাজ্যে করোনাভাইরাসের দ্রুত বিস্তার ঘটেছে তার মধ্যে মধ্যপ্রদেশ অন্যতম। ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে রাজ্যটিতে মে মাস জুড়ে লকডাউন রাখা হয়েছিল, জারি করা হয়েছিল বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে বিধিনিষেধ। কিন্তু সেই বিধিনিষেধ অমান্য করে রাজ্যে অন্তত ১৩০টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৭ মে) ওই বিয়েগুলো অবৈধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

রাজ্য প্রশাসনের এক কর্মকতা বলেন, লকডাউন ঘোষণার সময় স্পষ্ট জানানো হয়েছিল, মে মাসে কোনও বিয়ে হবে না। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সেই নির্দেশ ভাঙা হয়েছে বলে খবর এসেছে।

তিনি বলেন, এই পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, ওই বিয়েগুলো অবৈধ ঘোষণা করা হবে।

ওই কর্মকর্তা জানান, ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী ওই বিয়েগুলোকে অবৈধ ঘোষণা করা হচ্ছে। ইতোমধ্যেই জেলা প্রশাসকদের কাছে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে মে মাসে অনুষ্ঠিত বিয়ের কোনো সনদপত্র না দেওয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31