নোয়াখালী সংবাদদাতা :
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ জুন) বিকেল ৪ টায় বসুরহাট পৌর মিলনায়তনে পৌরসভা সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খায়ের এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ওবায়দুল কাদের সাহেব আমাদের দাবিগুলোর মধ্যে যে দাবিগুলো পূরণ করার আশ্বাস দিয়েছেন সেই দাবিগুলো যদি পূরণ করা না হয় চিকিৎসা শেষে আমেরিকা থেকে আসার পর জোরালো আন্দোলনের ডাক দেয়ার ঘোষণা দেন কাদের মির্জা।
তিনি আরো বলেন, চিকিৎসা শেষে দেশে ফিরে আসার পর দলীয় সম্মেলনের ব্যবস্থা করা হবে, সেই সম্মেলনে যোগ্যতার ভিত্তিতে দায়ীত্ব দেয়া হবে। অপরাজনীতির সাথে থাকা কেউ যদি আমাদের সাথে একাত্বতা পোষণ করতে চায় তাদের জন্য দরজা খোলা রাখা হয়েছে। তবে ফিরে আসা ব্যক্তিরা পূর্বের দায়ীত্ব বা পদ আশা করতে পারবে না।
এসময় সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনারা চুপ কেন? ভয়পান কিনা জানি না।
সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির ও সিএনজি চালক আলা উদ্দিনকে কারা হত্যা করেছে তা নোয়াখালীর পুলিশ প্রশাসন দিয়ে সুষ্ঠু তদন্ত করে বের করা সম্ভব নয়। বিচার বিভাগীয় তদন্ত করলে তা বেরিয়ে আসবে কারা এ হত্যার সাথে জড়িত? আমার পৌরসভাতে প্রতিপক্ষরা ২ হাজার গুলি বর্ষণ করেছে।
অথচ তাদের কাউকে গ্রেপ্তার না করে আমার অনুসারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে হয়রানি ও নির্যাতন করছে। শুরুর দিকে দায়সারা ভাবে কয়েকজনকে গ্রেপ্তার করলেও পুলিশ প্রকৃত আসামিদের গ্রেপ্তার করছে না। এসময় নিরিহ ও নির্দোষ নেতাকর্মীদের মুক্তির জোর দাবি জানান মেয়র আবদুল কাদের মির্জা।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন-মেয়রের সহধর্মিণী আক্তার জাহান বকুল, বীর মুক্তিযোদ্ধা আবু নাছের, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাসান ইমাম বাদল, মেসবাহ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট শাহেদুর রহমান তুহিন, সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ, পৌরসভা যুবলীগের সভাপতি আবদুল আউয়াল মানিক, সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ হামিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান আরিফ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সজল প্রমুখ।