মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

চন্দ্রগঞ্জে লাখ টাকা হাতিয়ে নেয়ার সময় মলমপার্টি চক্রের মূলহোতা আটক

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার থেকে অজ্ঞান করে লাখ টাকা হাতিয়ে নেয়ার সময় নূর মোহাম্মদ সেলিম (৫১) নামে মলম পার্টি চক্রের এক সদস্যকে টাকাসহ আটক করেছে পুলিশ। এসময় ভিকটিম ব্যক্তি জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আটক নূর মোহাম্মদ সেলিম নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা। মঙ্গলবার (০৮ জুন) দুপুরে চন্দ্রগঞ্জ বাজারস্থ হীরা বিরিয়ানি হাউজ এন্ড মিষ্টি মেলা নামীয় দোকানে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি মলম পার্টি চক্রের মূলহোতা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম মিষ্টি কেনার জন্য ওই দোকানে আসেন। এরপর এক এক করে আরো তিনজন লোক নাস্তা খাওয়ার জন্য একই দোকানে প্রবেশ করেন। একপর্যায়ে জাহাঙ্গীরের সাথে তাদের কথা হয়। এসময় তাদের সঙ্গে থাকা জুসের বোতল থেকে এক গ্লাস জুস জাহাঙ্গীরকে খেতে দেন। এরপর জাহাঙ্গীর কিছুক্ষণের মধ্যে অচেতন হয়ে পড়লে তার সাথে থাকা ১ লক্ষ টাকা সেলিম চক্রটি হাতিয়ে নেয়।

জাহাঙ্গীর পুরোপুরি অচেতন হলেও হীরা বিরিয়ানি হাউজের মালিক মোঃ ফিরোজ ঘটনাটি বুঝতে পেরে ট্রাফিক পুলিশের কনষ্টেবল সফিকুল ইসলামের সহযোগিতায় মলম পার্টির সদস্য সেলিমকে পালিয়ে যাওয়ার সময় আটক করেন। সেলিমের সাথে থাকা অন্য দুইজন ঘটনাটি বুঝতে পেরে আগেই পালিয়ে যায়। পরে তাকে চন্দ্রগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক বলেন, সেলিম মলম পার্টি চক্রের মূলহোতা। তাদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। দীর্ঘদিন ধরে অজ্ঞান করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ছিনতাই কাজে লিপ্ত তারা। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১