সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

পাপুলের এমপি পদ বাতিল নিয়ে স্ত্রীর করা রিট খারিজ

আকাশবার্তা ডেস্ক :

মানব পাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে কুয়েতের আদালতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে তার স্ত্রীর করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৮ জুন) বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে আদেশে আদালত রিটটি খারিজ করে দেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি মানব ও অর্থপাচারের দায়ে কুয়েতের আদালতের রায়ের পর পাপুলের এমপি পদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে কোনও সংসদ সদস্যের বিদেশে আটক ও ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার পর পদ হারানোর ঘটনা এটিই প্রথম।

লক্ষ্মীপুর-২ আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের ভোটের জন্য ২১ জুন তারিখ ধার্য করেছে নির্বাচন কমিশন।

চলতি বছরের গেল ২৮ জানুয়ারি পাপুলকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয় কুয়েতের একটি আদালত। সেইসঙ্গে তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ৫৩ কোটি টাকার সমান) জরিমানাও করা হয়।

গেল বছরের ৬ জুন রাতে কুয়েতের বাসা থেকে গ্রেফতার করা হয় পাপুলকে। গ্রেপ্তারের সাড়ে ৭ মাস আর বিচারপ্রক্রিয়া শুরুর সাড়ে ৩ মাসের মাথায় কাজী শহিদ ইসলাম পাপুলকে কারাদণ্ড দেয় কুয়েতের আদালত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930