সর্বশেষ:
লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়

২৮ স্ত্রী ও ১২৬ জন নাতি-নাতনিকে নিয়ে ৩৭তম বিয়ে!

এক্সক্লুসিভ ডেস্ক :

রাজা-বাদশাহদের বহু বিয়ের গল্প শোনা যায় বা ইতিহাসেও পড়া যায়। রাজা-বাদশাদের  রানিরা একসঙ্গে বসে গল্প করতো, তাদের সন্তানরাও সব মায়ের ভালোবাসাই একসঙ্গেই পেতো। সম্প্রতি এমনই এক ব্যতিক্রমী বিয়ের ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সব স্থানে।

৪৫ সেকেন্ডের ওই ভিডিওর ক্যাপশনে বলা আছে, ভারতের ওই ব্যক্তি তার ২৮ জন স্ত্রী এবং ১২৬ জন নাতি-নাতনিকে সঙ্গে নিয়ে ৩৭তম বিয়ে করছেন। আইপিএস অফিসার রুপিন শর্মা ধারণ করেন ওই ভিডিওটি।

এ সম্পর্কে ভারতীয় গণমাধ্যম ডিএনএর’র প্রতিবেদন অনুযায়ী, রুপিন টুইটারে ভিডিওটি পোস্ট করে বলেন, পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ। যে কিনা ২৮ জন স্ত্রী ও ১২৬ জন নাতি-নাতনিকে নিয়ে ৩৭ বারের মতো বিয়ে করতে এসেছেন।

তবে ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে তা এখনও জানা যায়নি। এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিচ্ছেন কমেন্ট বক্সে। কেউ বলছেন, “কি ভাগ্য! আমি একটাই সামলাতে পারি না, আর তুমি!” কেউ বা বলছেন, “হায়রে! এখনও একটাও করতে পারলাম না, আর দাদু তুমি থামছোই না।” আরেকজন তো আরও মজা করে বলেছেন, “এই ভিডিও দেখার পর ‘সিঙ্গেলদের’ মরে যাওয়া উচিত।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31