মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ভালোবাসার নিঃস্বার্থ ঠিকানা, আজ বিশ্ব বাবা দিবস

আকাশবার্তা ডেস্ক :

বাবা মানে নিঃস্বার্থ ভালোবাসার এক ঠিকানা, বাবা মানে নির্ভরতা, শর্তহীন নিরাপত্তা, বাবা মানে বিশালতা। বাবাহীন জীবন যেন ধূসর মরুর ঊষর বুক, শ্বাপদ সংকুল বনে দুরু দুরু হৃৎকম্পন; বাবাহীন জীবন ছোট্ট ডিঙ্গি নিয়ে উত্তাল সাগর পাড়ি দেয়ার দুঃসাহসিক চেষ্টার নাম। আজ বিশ্ব বাবা দিবস।

দেশে দেশে ঘরে ঘরে সন্তানেরা এই দিনে তাদের প্রিয় বাবাকে একটু আলাদা করে ভালোবাসা ও সম্মান জানায়। আজকের দিনটি শুধুই বাবার জন্যে। বাবাকে নিয়ে নানা রকমের কাব্য তো আছেই, আছে অসংখ্য গানও। ‘মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা; ‘বাবা আমার মাথার মুকুট চোখের মণি মা, তাদের ছাড়া এই পৃথিবী ভাবতে পারি না’- আরও কত কী।

বিশ্ব বাবা দিবসে পৃথিবীর শত কোটি বাবার জন্য রইল প্রাঞ্জল শ্রদ্ধা শুভেচ্ছা আর অকৃত্রিম ভালোবাসা। বিশ্বের প্রায় প্রতিটি দেশে জুন মাসের তৃতীয় রোববার পালিত হয় এ দিবসটি। বাবা দিবসের প্রবক্তা আমেরিকার সোনোরা স্মার্ট ডড। তার মা সন্তান জন্ম দিতে গিয়ে যখন মারা যান, তখন ডডের বয়স ছিল মাত্র ১৬ বছর। আর ডডের বাবা উইলিয়াম জ্যাকসন তখন যুদ্ধফেরত একজন সৈনিক। মায়ের অনুপস্থিতিতে সোনোরা এবং তার ছয় ভাইবোনকে মানুষ করার গুরুদায়িত্ব একাই কাঁধে তুলে নেন সোনোরার বাবা। সন্তানদের মায়ের অভাব কোনদিন বুঝতে দেন নি তিনি। আর বাবার অকৃত্রিম স্নেহের ছাঁয়াতেই বেড়ে ওঠেন সোনোরা ও তার ভাইবোনরা। সোনোরা বড় হওয়ার পর অনুভব করলেন এতগুলো সন্তান মা ছাড়া একা একা মানুষ করতে কী ভীষণ পরিশ্রমই না তার বাবাকে করতে হয়েছে।

উইলিয়াম তার মেয়ের চোখে ছিলেন একজন সাহসী ও নিঃস্বার্থ ভালো বাবা, যিনি তাঁর সন্তানদের জন্য সব সুখ-আহ্লাদ বিসর্জন দিয়েছিলেন। ১৯০৯ সালে সোনোরার বয়স যখন ২৭ বছর তখন আমেরিকাসহ গোটা বিশ্বেই বেশ ঘটা করে পালন করা হতো মা দিবস। মা দিবস এর অনুষ্ঠানে সে বছর অর্থাৎ ১৯০৯ সালে চার্চে যান সোনোরা ডড। অনুষ্ঠানে এসেই তার মনে হলো বাবার প্রতি সম্মান জানাতে মা দিবসের মতো বাবাদের জন্যও একটা দিবস থাকা প্রয়োজন। প্রথমদিকে বন্ধু, শুভাকাঙ্খীরা তার এ ধরনের চিন্তা হেসেই উড়িয়ে দেন। কিন্তু তথাপি তিনি দমবার পাত্রী নন। বাবা দিবস পালনের পক্ষে তিনি জনমত সৃষ্টি করতে লাগলেন। যুক্তরাষ্ট্রের স্পোকেন মন্ত্রী জোটের কাছে তিনি তার পিতার জন্মদিন ৫ জুনকে বিশ্ব বাবা দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। অবশেষে তার প্রস্তাব মেনে নিলেও মন্ত্রীজোট ৫ জুনের পরিবর্তে জুন মাসের তৃতীয় রোববারকে বাবা দিবস হিসেবে ঘোষণা করেন।

এভাবে ১৯১০ সালের ১৯ জুন সোনোরার নিজ শহর ওয়াশিংটনের স্পোকেনে প্রথম বারের মতো বাবা দিবস পালিত হয়। এর প্রায় ৬ বছর পর ১৯১৬ সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন এ দিবসকে সমর্থন করেন। এক সময় এটা দেশটির আইন সভাতেও স্বীকৃতি পায়। সেই থেকে জুন মাসের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রেসিডেন্ট নিক্সন ১৯৭২ সালে আমেরিকায় দিবসটি রাষ্ট্রীয়ভাবে উদযাপনের সিদ্ধান্ত নেন। সেই থেকে বিশ্বজুড়ে পৃথিবীর নানা দেশে দিবসটি আনন্দ আর ভালোবাসায় পালিত হয়ে আসছে। আমরা বাবার হাত ধরেই পৃথিবীকে যখন চিনেছি তখন থেকেই একটু একটু বুঝতে শিখেছি বেঁচে থাকার মানে। বাবা আমাদের জীবনে পরম বন্ধু। তবে এ বন্ধুত্বের মধ্যে কোথায় যেন ছড়িয়ে আছে খানিক গাম্ভীর্যের মেঘ, কিন্তু ওই মেঘেই ধরা দেয় পৃথিবীর অপার সৌন্দর্য। প্রত্যেকটা মানুষ তার নিজ জীবন-অভিজ্ঞতা থেকেই জানেন, জন্মের পর, মায়ের পরেই যে মানুষটি তার নিঃস্বার্থ স্নেহ-ভালবাসা আর দায়িত্বশীলতার শৃঙ্খলে বেঁধে সন্তানের জীবনকে নিরাপদ ও সুন্দর রাখতে চায়, তিনি হলেন জন্মদাতা বাবা।

পৃথিবীর সকল বাবার প্রতি শ্রদ্ধাঞ্জলি। ধন্য হোক তোমাদের জীবন- সার্থক হোক তোমাদের পিতৃত্ব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০